
মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকে আদতে ফটো সেশন। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাওয়ার কারণে দুর্গত মানুষেরই সমস্যা হচ্ছে।
তাঁর দাবি প্রশাসনও ত্রাণের কাজের পরিবর্তে ব্যস্ত থাকছে মুখ্যমন্ত্রীর তদারকিতে, নিজের সরকারের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ১ হাজার পুলিশ মোতায়েন ছিলেন। এই পুলিশকর্মীদের ত্রাণের কাজে লাগানো যেত। প্রশ্ন তুলেছেন মানুষের ক্ষোভের ভয়েই কি এত পুলিশ মোতায়েন করতে হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায়। এইসব এলাকায় মানুষ মুখ্যমন্ত্রীর ভুয়ো প্রতিশ্রুতি ও অক্ষমতা শুনতে শুনতে ক্লান্ত।
