দুর্গাপুজোর বৈঠকে চটি হাতে মারমুখী কাউন্সিলর, ভাইরাল

0
486
Marmukhi Councilors in Durga Puja meeting viral
Marmukhi Councilors in Durga Puja meeting viral
দুর্গাপুজোর বৈঠকে তৃণমূল কাউন্সিলর রীতা দত্ত-র চটি হাতে মারমুখী ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে।যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। 
মারতে চাওয়ার কথা না মানলেও চটি হাতে তুলে দেখানোর কথা স্বীকার করেছেন রীতা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় পাড়ার ক্লাবে দুর্গাপুজো সংক্রান্ত সভা ছিল। সেখানে হিসেবের গরমিল থাকায় গীতার স্বামী প্রশ্ন তোলেন। যার জেরে স্বামীর উপরে চড়াও হন ক্লাবের কিছু সদস্য। এরপরই জুতো হাতে মারমূখী হয়ে পড়ে রীতা। ক্লাব সম্পাদক শুভাশিস চন্দ ওরফে ভুটানের পাল্টা দাবি, প্রতি মাসেই হিসেব সংক্রান্ত সভা হয়। এ দিন কোনও গরমিল হয়নি। রীতা ক্ষমতার অপব্যবহার করেছেন। ওই রাতেই দু’পক্ষ থানার দ্বারস্থ হয়েছিল। পুলিশ জানিয়েছে, ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপার। তাঁরা নিজেরাই মিটিয়ে নেবেন বলে জানিয়েছেন। কোনও লিখিত অভিযোগ হয়নি।