দুর্গাপুজো পর্যন্ত বাহিনী রাখার আর্জি শুভেন্দুর

0
211
DURGAPUJA PARJONTO BAHINI RAKHAR ARJI SUVENDU R
DURGAPUJA PARJONTO BAHINI RAKHAR ARJI SUVENDU R
দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাধা পেলেও রবিবার ভোট পরবর্তী সন্ত্রাস আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছেন বিরোধী দলনেতা।
বিভিন্ন জেলায় আক্রান্ত ১০৬ জনকে নিয়ে রাজভবনে গিয়েছেন তিনি। সেখানে রাজ্যপালের কাছে ইংরেজিতে একের পর এক অভিযোগ করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন ভোটের ফল প্রকাশের পর থেকেই দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা। এরপরই রাজ্যপালের কাছে আবেদন করেছেন বাংলাকে বাঁচাতে। পরে বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্যপালকে তিনি বলেছেন বাংলায় গণতন্ত্রের ৪টি স্তন্তই আক্রান্ত। ১০-১৫ হাজারেরও বেশি মানুষের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে। পূবাদি পশু পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। ডায়মণ্ড, বারুইপুর, বাসন্তী, বসিরহাটে সেফ হোম তৈরি হয়েছে। ১০ হাজার মানুষ গৃহহীন। আক্রান্তদের পরিসংখ্যান তুলে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে প্রার্থনা করেছেন যাতে আক্রান্তরা দ্রুত বাড়ি ফিরতে পারেন।