দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

0
101

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ওই ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। শুক্রবার রাতে ওই তরুণী তারই ক্লাসমেটের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ ফেরার পথে কয়েকজন যুবক তাদের পথ আটকায়। কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল। এরপর টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানেই তাঁর ওপর নির্যাতন চালানো হয়।