গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ইলিশ দেওয়ার ঘোষণা বাংলাদেশের

    দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ইলিশ দেওয়ার ঘোষণা বাংলাদেশের

    0
    283
    দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশএর অন্তর্বর্তী সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এই কথাই জানিয়েছে।

    জানা গিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনে সাড়া দিয়ে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে বলা হয়েছে । ওই তারিখের পর করা আবেদন নেওয়া হবে না বলে জানানো হয়েছে। ইলিশ রপ্তানির জন্য যাঁরা আগেই আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। টানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। প্রায় প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসাযীরা। সূত্রের খবর, কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে।