দুর্ঘটনা কমিয়ে হাততালি পেতেন মমতা, তিনি কেন নন? সংসদে অশ্বিনী 

0
272
Mamata was applauded for reducing accidents why not her Ashwini in Parliament
Mamata was applauded for reducing accidents why not her Ashwini in Parliament
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেল দুর্ঘটনার পরিসংখ্যানে যাঁরা টেবিল বাজাতেন, এখন তাঁরাই রেলের দুর্ঘটনার সংখ্যা কমে যাওয়ায় দোষ দিচ্ছেন কেন্দ্রকে।
সংসদে দাঁড়িয়ে এভাবেই বিরোধীদের বেনজিরভাবে আক্রমণ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি ৫৮ বছরের কংগ্রেস জমানাকে কাঠগড়ায় তুলে প্রশ্ন ছুঁড়ে দিয়ে অশ্বীনি বলেছেন, যাঁরা চিৎকার করছেন, তাঁরা কেন এক কিলোমিটার যাত্রা করা ট্রেনেও অটোমেটিক ট্রেন প্রোটেকশন চালু করতে পারেননি? বাজেট অধিবেশনে শেষ কয়েকদিন পর পর রেল দুর্ঘটনার কথার বদলে অশ্বিনী বৈষ্ণবের মুখে কেবলমাত্র বুলেট ট্রেনের স্তুতি শোনা যাচ্ছিল বলে অভিযোগ বিরোধীদের। অশ্বিনী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় দুর্ঘটনা কমিয়েছিলেন। কেন্দ্রে বিজেপি-র আমলে দুর্ঘটনা আরও কমেছে। তাহলে মমতা তখন হাততালি পেলে, এখন কেন সমালোচনা হবে?এরপরই রেলমন্ত্রী বলেছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, উনি দুর্ঘটনার পরিসংখ্যানে বলতেন ০.২৪ থেকে কমে হার হয়েছে ০.১৯। তখন তা শুনে এখানে এঁরা টেবিল বাজাতেন। আজ যখন দুর্ঘটনার হার ০.১৯ থেকে কমে ০.০৩ হয়েছে তখন এরা দোষ দিচ্ছেন। এভাবে দেশ চলে? ট্রোল আর্মির সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে অভিযোগ তুলেই চলেছে কংগ্রেস। এঁরা কি ২ কোটি ভারতবাসী যাঁরা ট্রেনে রোজ যাতায়াত করেন, তাঁদের মনে ভয় ঢুকিয়ে দিতে চাইছেন?