দুর্নীতির অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার  

0
252
Russian deputy defense minister arrested on corruption charges
Russian deputy defense minister arrested on corruption charges

দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে। বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের তরফে এই কথা জানানো হয়েছে।

মস্কোর সামরিক আদালতে তাঁর বিচারও শুরু হয়েছে। রাশিয়ার আইন অনুযায়ী দোষ প্রমাণিত হলে তাঁর ১৫ বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। রুশ দুর্নীতিদমন বিভাগ-এর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত বরাত বণ্টনের ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগেই তিমুর ইভানভের বিরুদ্ধে এই পদক্ষেপ। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী এলাকা এবং দখলিকৃত অঞ্চলে সামরিক পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই নেতা। মঙ্গলবার গভীর রাতে রুশ গোয়েন্দা বিভাগ ফেডেরাল সিকিউরিটি সার্ভিস তাঁকে গ্রেফতার করেছে। ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকে তিমুর ইভানভকে এনেছিলেন ভ্লাদিমির পুতিন।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর প্রধান সহকারীর ভূমিকায় ছিলেন তিনি।