দুর্নীতির জন্যই ব্রাত্য সরিয়ে পার্থকে শিক্ষামন্ত্রী: শুভেন্দু

0
135

দুর্নীতি করবেন বলেই ২০১৩-য় ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে সেইসময় তণমূলেই ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় সব সমস্যার এপিসেন্টার নবান্ন-র ১৪ তলা। চাকরি বাতিল ইস্যুতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি মনে করেন এরাজ্যে সবাই যোগ্য, একজনই অযোগ্য।