দুর্নীতি দমনে অ্যান্টি কোরাপশন হেল্পলাইন অভিষেকের

0
414
DURNITI DAMANE HELP LINE ABHISHEK ER
DURNITI DAMANE HELP LINE ABHISHEK ER
দুর্নীতি দমন করতে অ্যান্টি কোরাপশন হেল্পলাইন চালু করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সাংসদ স্বয়ং। এক ডাকে অভিষেক-এর হেল্পলাইন নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। সাতগাছিয়া, মহেশতলার কযেটি জায়গায় মানুষের জন্য কাজ করা এজেন্সিদের ভয় দেখানোর অভিযোগ আসছিল। বিষয়টি প্রকাশ্যে আসতে ঘটনার ভিডিও করে হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা সমাজে দুর্নীতি রুখে দেওয়ার স্বার্থে এসব অন্যায় কাজের ছবি ও ভিডিও পাঠাবেন, তাদের পরিচয় গোপন থাকবে। তাদের সুরক্ষার দায়িত্ব প্রশাসনের। ছবি ও ভিডিও যাচাইয়ের পর যদি ঘটনা সত্য প্রমাণিত হয় তবে ছবি প্রেরণকারীকে পুরস্কৃতও করা হবে। আর যদি কেউ কাউকে ফাঁসাতে এ ধরনের মিথ্যে ছবি ভিডিও রেকর্ড করে ছবি পাঠান, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।