দুর্নীতি নয়, আগে নির্যাতিতার বিচার চাইছেন মানুষ, তোপ কুণালের

0
170
DURNITI NOY AGE NIRJATITAR BICHAR CHICHEN MANUSH KUNAL ADHIR
DURNITI NOY AGE NIRJATITAR BICHAR CHICHEN MANUSH KUNAL ADHIR

চিকিৎসককে ধর্ষণ এবং খুনের সমাধান না করেই দুর্নীতির বিরুদ্ধে সিবিআইয়ের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন মানুষ তো আগে চিকিৎককে ধর্ষণ এবং খুনের বিচার আশা করে। তাঁর কথায় দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই। তাতে কোনও আপত্তি নেই। কিন্তু মূল যে বিষয় আগে তো চিকিৎসক খুনের দোষীদের ধরতে হবে। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে ধরেছিল। সে কি একাই করেছে, নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল। মানুষ তো আগে সেটাই দেখতে চাইছে। জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন ১৪ কেন চোদ্দশো জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে। কিন্তু সবাই সত্যিটা জানতে চাইছে। তিনি আরও বলেছেন রাজ্য হোক বা সিবিআই, তদন্তের গতিপ্রকৃতি দেখে মানুষের ধৈর্য্যের বাধ ভাঙছে।