
রাজ্য বিজেপির দায়িত্ব নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে ১৫ দিনে ঐক্যবদ্ধ বিজেপির ডাক দিয়েছেন শমীক ভট্টাচার্য। কদিন আগে আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বভার নিয়েছেন শমীক ভট্টাচার্য। কিন্তু সেদিন বিজেপি দফতরের ধারেকাছে ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সেই দিলীপ ঘোষই সল্টলেকে বিজেপির অফিসে শমীক ভট্টাচার্য-র সঙ্গে দেখা করেছেন। দুজনের মধ্যে বেশকিছুক্ষণ কথা হয়। এরপর দলীয় কর্মী সমর্থকদের সামনে সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন এখানে সবাই বিজেপি। প্রতীক একটাই পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে তার মানে এই নয় যে সে দলের বাইরে চলে গিয়েছেন।









