
ভূমিপুজো হয়েছে আগেই, এবার আদিবাসীদের দাবি মেনে দেউচা পাচামিতে খোঁড়াখুড়ির আগে বনাঞ্চল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।
ওই এলাকায় প্রচুর মহুয়া, অর্জুন, শাল গাছ রয়েছে। বনাঞ্চল ধ্বংস না করে গাছগুলো অন্যত্র প্রতিস্থাপনের দাবি উঠেছিল। সেইমত শুক্রবার বীরভূমের জেলাশাসক বিধান রায়ের উপস্থিতিতে কয়েকশো গাছকে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ইতিমধ্যে ভূমিপুজো করে দেউচা পাচামিতে কয়লা ব্লকের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই খনিতে খোঁড়াখুঁড়ির জন্য কর্মীদের নিয়োগ করতে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। বুধবার বিশ্ববঙ্গ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের শিল্পোন্নয়নে ইতিবাচক অনুঘটকের ভূমিকা নেবে এই কোল ব্লক।
এখানে কয়লা ও ব্যাসল্টের বিপুল ভান্ডার রয়েছে। এই খনি এ রাজ্যের শিল্পচরিত্র সম্পূর্ণ বদলে দেবে।
