দেগঙ্গায় তৃণমূলের উপপ্রধানকে কোপ, ভোট-হিংসা চলছেই

0
214
DEGANGA TMC ISF CLASH
DEGANGA TMC ISF CLASH
ভোট পরবর্তী হিংসা বন্ধে যখন শুভেন্দু অধিকারী কোর্টের দ্বারস্থ হয়েছেন তখন দেগঙ্গায় বিজয় মিছিলে তৃণমূলের উপপ্রধানকে কোপানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুরে তৃণমূলের বিজয় মিছিলে তণমূলের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরিকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে আইএসএফের কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হুমায়ুন রেজা চৌধুরিকে অ্যাপালো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে তাঁর ওপর হামলা চালানোর ঘটনায় এখনও পর্যন্ত ২ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হাওড়ার শিবপুরের দাসনগরে মহিলাদের কটুক্তি এবং মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের জয়ের পর রবিবার পিকনিক ছিল। অভিযোগ পিকনিক থেকেই মহিলাদের কটুক্তি করা হয়। প্রতিবাদ করার মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে বিজেপি কার্যালয়ে  ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারর তুফানগঞ্জের গাবুয়ারডাঙা এলাকায়। ভেঙে দেওয়া হয়েছে কার্যালয়ে থাকা টিভি, চেয়ার টেবিল।