গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk দেড়লক্ষের বেশি জল ছাড়ছে ডিভিসি, বন্যার আশঙ্কা

    দেড়লক্ষের বেশি জল ছাড়ছে ডিভিসি, বন্যার আশঙ্কা

    0
    144
    প্রায় ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়ছে ডিভিসি। বুধবার মাইথন ও পাঞ্চেত- দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমলেও, পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার মাইথন থেকে ছাড়া হয়েছে ৪০ হাজার কিউসেক জল। মঙ্গলবারের তুলনায় তা অনেকটাই কম। বুধবার মাইথন পাঞ্চেত থেকে ছাড়া ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে।  মঙ্গলবার মাইথন এবং পাঞ্চেত- এই দুই জলাধার থেকে মোট ২ লাখ ৭৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। ডিভিসির এই জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ-সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হযে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে চলছে বর্ষণ। সেই বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়লে ডিভিসি থেকে আরও জল ছাড়া হতে পারে বলে জানা গিয়েছে।