
দেড় লাখ টাকার নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কাজে দিতে গিয়ে ধরা পড়ে গেলেন অভিযুক্ত। রায়গঞ্জের বাসিন্দা ওই যুবক তাঁর আত্মীয়কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যালে গিয়েছিলেন।
তাঁর নিয়োগপত্র যাচাইয়ের জন্য জমা দিতেই সন্দেহ হয় অধ্যক্ষের। এরপর স্বাস্থ্য দফতরের পোর্টালে চেক করতেই সামনে আসে নিয়োগপত্রটি ভুয়ো। অভিযুক্ত ও তাঁর আত্মীয়কে সেখানে বসিয়ে রেখে মেডিক্যালের পুলিশ ফাঁড়িতে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ দুজনকে আটক করে এবং পরে গ্রেফতার করা হয়। জেরায় তাঁরা জানিয়েছেন দেড় লাখ টাকা খরচ করে ভুয়ো নিয়োগপত্র পেয়েছেন তাঁরা। এই প্রতারণাচক্রে কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ।
