দেব-জুন জিতলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ঘোষণা মমতার

0
418
DEV JUNE JITLEI GHATAL MASTER PLAN GOSONA MAMATA R
DEV JUNE JITLEI GHATAL MASTER PLAN GOSONA MAMATA R
দেব-জুন জিতেই ঘাটাল মাস্টার প্ল্যান উপহার পাবে মেদিনীপুর। পিংলার সভা থেকে ভোটের মধ্যে এমনই আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বছরের পর বছর নয়, অর্ধ শতক ধরে ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে আবর্তিত হয়েছে জেলার রাজনীতি। কিন্তু তা সত্ত্বেও প্রকল্প বাস্তবায়িত হয়নি। শুক্রবার ঘাটালে দেব-র হয়ে প্রচার করতে গিয়ে সেই ঘাটাল মাস্টার প্ল্যানকেই হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ৭ এপ্রিল ভোটের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়  জানিয়েছিলেন কেন্দ্র টাকা না দিলে ৩১ ডিসেম্বরের আগেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকার।