দেব দীপাবলি বাবুঘাট-সালকিয়ায়, ভবানীপুরে মদনের কার্তিক

0
187

বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে দেব দীপাবলি পালন করা হয়েছে। রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার উদ্যোগে কার্তিক পূর্ণিমার দিনে রীতিমত প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা হয়েছে গঙ্গার পাড়।

গঙ্গাপুজো দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর বড় বড় প্রদীপ নিয়ে গঙ্গারতি করা হয়েছে। যা দেখতে বাবুঘাটে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, তারক সিংরা। কলকাতার এপাড়ে বাবুঘাটের মতই গঙ্গার ওপাড়ে সালকিয়ার বাধাঘাটে বঙ্গেশ্বর মহাদেব নতুন মন্দিরে দেব দীপাবলি পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ এইচ স্বামী চিতানন্দ সরস্বতী মুনি জি। যিনি ঋষিকেশের পরমার্থ আশ্রমের প্রধান। দেব দীপাবলি উপলক্ষ্যে এক হাজার প্রদীপ দিয়ে গঙ্গারতি করা হয়েছে। চারটি নৌকাও প্রদীপ দিয়ে আলোকিত করা হয়েছিল।

দেব দীপাবলির সঙ্গে ভবানীপুর ইউনাইটেড ফোরামের কার্তিক পুজোয় ছিল চাঁদের হাট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র, অভিনেত্রী শুভাঙ্কি ধর।

ছবি  সৌজন্যে :ফেসবুক