
দেশপ্রেম মানে তাঁর কাছে বুজরুকি। অপারেশন সিঁদুরের পর কবির সুমনের পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে। তিনি লিখেছেন যেখানে মানবপ্রেম নেই, প্রাণীদের জন্য ভালোবাসা নেই, সেই দেশপ্রেমে কী লাভ।
একটা যুদ্ধ হচ্ছে, গুলি চলছে, বোমা ফেলা হচ্ছে অথচ কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি, পোকামাকড়। কেউ এসব নিয়ে কথা বলে না। দেশের নেতাদের এসব নিয়ে মাথা ব্যাথা নেই। কবির সুমনের পোস্টের পরেই তাঁকে পাল্টা আক্রমণ করেছন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন কবির সুমন যে দেশে রয়েছেন, সেই দেশকেই গালমন্দ করছেন।
কবির সুমনের এদেশে না থাকাই উচিত বলেই মনে করেন সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন যারা দেশবিরোধী তাদের বিরুদ্ধে কেন রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না।






