গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল-খাড়গের : বিজেপি 

    দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল-খাড়গের : বিজেপি 

    0
    277
    দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। এমনটাই দাবি জানিয়েছে বিজেপি।
    সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, কংগ্রেস নেতারা শুধুমাত্র ভোটের জন্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। কর্নাটকের নির্বাচনী প্রচারের সময় কংগ্রেস পাঁচটি গ্যারান্টির ঘোষণা করেছিল।
    কিন্তু ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে, বিজেপি প্রতিশ্রুতি পূরণ করে। যেমন ৮০ কোটি মানুষকে বিনামূল্যে শস্য দেওয়া বা বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা সব প্রতিশ্রুতিই পূরণ করেছে বিজেপি। কংগ্রেসের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বোকা বানানোর ইতিহাস রয়েছে। প্রথমবার কংগ্রেস স্বীকার করেছে যে তারা জনগণকে প্রতারিত করার কথা বলছে।কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশ, কর্নাটকে যা হচ্ছে, তার জন্য কি দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ক্ষমা চাইবেন।আসন্ন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচনেও ইন্ডিয়া জোট জনগণকে ফের বিভ্রান্ত করা চেষ্টা করবে।  
    ছবি  সৌজন্যে : এক্স