
দেশবাসীর মঙ্গলকামনায় তারাপীঠে সস্ত্রীক পুজো দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। শুক্রবার সকালে দিল্লি থেকে বিমানে পানাগড়ে নামেন।
তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে বীরভূম-ঝাড়খণ্ড সীমানার সুড়িচুয়া বায়ুসেনার এয়ারবেসে নামেন। এরপর সেখান থেকে গাড়িতে তারাপীঠে পৌঁছন জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। দেবী তারাকে শাড়ি দিয়ে পুজো দিয়েছেন উপরাষ্ট্রপতি।
তারা দেবীকে পুজো দিয়ে তিনি অভিভূত এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।








