দেশীয় প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

0
190
Successful test of indigenous technology cruise missile
Successful test of indigenous technology cruise missile
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ভয়-এর পরীক্ষা সফল হয়েছে ওড়িশা উপকূলে।ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর তরফে ওড়িশার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।
ডিআরডিও জানিয়েছে, নিখুঁত ভাবেই উৎক্ষেপণ করা হয়েছে ভারতের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের।চাঁদিপুর উপকূলে নির্ভয়ের সফল উৎক্ষেপণে শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনার। এর ফলে বেঙ্গালুরুর গ্যাস টারবাইন রিসার্চ এসটাব্লিশমেন্টের দেশীয় প্রযুক্তিতে নির্মাণ কৌশলের নির্ভরযোগ্যতাও অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, পরীক্ষাটির সময়ে ক্ষেপণাস্ত্রের মধ্যে সমস্ত যন্ত্রপাতি নিখুঁতভাবে কাজ করেছে। র‌্যাডার, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম এবং টেলিমেট্রির মতো একাধিক রেঞ্জ সেন্সর প্রযুক্তির মাধ্যমে ওই উৎক্ষেপণ প্রক্রিয়ার উপর নজর রাখা হয়েছিল।ডিআরডিও-র দাবি, লক্ষ্যে আঘাত হেনে শত্রু নিকেশের ক্ষেত্রে নির্ভয়-এর সাফল্যের হার ৯০ শতাংশ।