দেশের প্রথম গ্রামে চালু টেলিকম পরিষেবা

0
198
Telecom service launched in first village in the country
Telecom service launched in first village in the country
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ৯৩১ ফুট উচ্চতায় ভারতের প্রথম গ্রামে চালু হয়েছে টেলিকম পরিষেবা।কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের প্রথম গ্রাম কৌরিক ও গুয়া গ্রামে টেলিকম যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে।
হিমাচল প্রদেশে অবস্থিত এই দুই গ্রাম সমুদ্র পৃষ্ঠ থেকে ১৪ হাজার ৯৩১ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে টেলিকম টাওয়ার বসায় এবার থেকে এখানে মোবাইল সংযোগ পাওয়া যাবে। দেশের বাকি প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে আর সমস্যা থাকবে না।গুয়া হল হিমাচল প্রদেশের সীমান্ত লাগোয়া একটি ছোট গ্রাম। লাহুল-স্পিতিতে অবস্থিত এই গ্রাম গভীর উপত্যকার মাঝে অবস্থিত। ভারত-চিন সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই গ্রাম অবস্থিত। অন্যদিকে, কৌরিক গ্রাম হল তিব্বতের সীমান্ত লাগোয়া একটি গ্রাম। হিমাচল প্রদেশের এই গ্রাম ঘিরেও রহস্য রয়েছে অনেক। ২৫ থেকে ২৮ বছর আগে এই গ্রামে আকস্মিক বন্যা হয়, তারপরই জনশূন্য হয়ে যায় গ্রাম।