গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk দেশের বৃদ্ধির হার আরও কমল 

    দেশের বৃদ্ধির হার আরও কমল 

    0
    136
    The countrys growth rate is even lower
    The countrys growth rate is even lower
    দেশের মোট জিডিপি বা আর্থিক বৃদ্ধির হার গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে এবার সর্বনিম্ন। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস প্রকাশিত তথ্য বলছে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৭ শতাংশ।
    গত বছর একই ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। সরকারি তথ্য বলছে, আর্থিক বৃদ্ধি নিম্নগামী হওয়ার নেপথ্যে রয়েছে কৃষিক্ষেত্রে মন্দা।অক্টোবর থেকে ডিসেম্বরের আর্থিক বৃদ্ধি প্রত্যাশা ছাপিয়ে ৮.৪ শতাংশ ছুঁয়ে ফেলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই হার ভারতের অর্থনীতির শক্তি ও ক্ষমতা দেখিয়ে দিয়েছে। গত কয়েকটি ত্রৈমাসিকে অবশ্য বৃদ্ধি ছিল ৭ শতাংশের উপর বা আশপাশে। তবে ২০২৩ সালের জানুয়ারি-মার্চ বৃদ্ধি ছিল ৬.২ শতাংশ। তবে এই বছর এপ্রিল-জুন অর্থবর্ষে চিনের বৃদ্ধির হার ৪.৭ শতাংশ হওয়ায় ভারতই এখন সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতি। এনএসও-র বর্তমান তথ্য বলছে, কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ৩.৭ থেকে নেমে ২ শতাংশ হয়েছে। উৎপাদন ক্ষেত্রে অবশ্য বৃদ্ধির হার অবশ্য ৭ শতাংশের আশপাশে আছে। যদিও আবাসন এবং কর্মক্ষেত্রে জিভিএ ১২.৬ শতাংশ থেকে ৭.১ শতাংশে এসে ঠেকেছে।