দেশের মধ্যে বাংলায় হিংসা কেন, প্রশ্ন বিপ্লব-রবিশঙ্করদের

0
238
DESHER MODDHE BANGLA A HINGSA KENO
DESHER MODDHE BANGLA A HINGSA KENO
বাংলায় ভোট পরবর্তী হিংসা দেখতে রাজ্যে পৌঁছল বিজেপি টিম। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব-র নেতৃত্বে রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পতিদারকে নিয়ে ৪ সাংসদের একটি টিম গান করেছেন।
রবিবার কলকাতায় নেমেই কার্যত তৃণমূলকে আক্রমণ করেছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদবা। তাঁরা বলেছেন লোকসভা ভোটের পর সারা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসা চলছে। পঞ্চায়েত ভোটের পর যেমনটা হয়েছিল। তৃণমূল সেই সংস্কৃতি বজায় রেখেছে। বিপ্লব দেব জানিয়েছেন পশ্চিমবঙ্গে হিংস্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন, আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তারপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন। কলকাতায় পৌঁছে তারা মাহেশ্বরী সদনে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছেন। এদিকে বিজেপি টিম আসর আগেই রাজ্য বিজেপির সদর দফতর এবং মাহেশ্বরী ভবনের সামনে বোমা-র কিছু পড়ে থাকা নিয়ে শোরগোল পড়ে যায়। ব্যারিকেড দিয়ে গিয়ে রাখা হয় এলাকা। মাহেশ্বরী ভবনেই বিজেপির ঘরছাড়ারা আশ্রয় নিয়েছেন।