দেশের সত্তরোর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা 

0
218
Free treatment for citizens above 70 years of age
Free treatment for citizens above 70 years of age
কোনও ভারতীয় নাগরিকের বয়স সত্তর বা তার বেশি হলে তাঁরা বিনামূল্যে আয়ুষ্মান ভারত যোজনায় বিনামূল্যে চিকিৎসা পাবেন।এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি বলেছেন, বর্তমানে প্রায় ৫৫ কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে সত্তরোর্ধ্ব সকল ভারতবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।দেশজুড়ে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুতলয়ে চলছে।আয়ুষ্মান ভারত যোজনা বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প। দেশের প্রায় ১২ কোটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিক পাঁচ লাখ টাকার চিকিৎসার সুবিধা পান। যে সকল হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, এই প্রকল্পের উপভোক্তারা সেখানেই চিকিৎসা করাতে পারবেন।