দেশের সম্পত্তি দিয়েই ধনী দল বিজেপি: প্রিয়াঙ্কা

0
155
Father did not get wealth became a martyr  Priyanka
Father did not get wealth became a martyr Priyanka
মোদী দেশের সম্পদ বড় বড় ধনকুবেরদের দিয়ে বিজেপিকে ধনী বানাচ্ছেন। রায়বরেলি থেকে এইভাবেই বিজেপি ও মোদীকে নিশানা করেছেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
তিনি বলেছেন, বিশ্বের ধনীতম দল বিজেপি। স্বাধীনতার পর ৭০ বছর পেড়িয়ে গিয়েছে। ৫৫ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। কিন্তু ১০ বছরে যতটা অর্থবান হয়েছে বিজেপি, ৫৫ বছরে কংগ্রেস তা হতে পারেনি। নরেন্দ্র মোদী ও বিজেপি দুর্নীতির স্কিম করেছে বলে কটাক্ষ করে তিনি বলেছেন, মোদীর একমাত্র কাজ হল ধনীদের কাছ থেকে অনুদান নিয়ে দলকে শক্তিশালী করা। শুধু তাই নয়, মানুষের মধ্যে বিভাজন ছড়িয়ে দেওয়ার কাজও করছেন।