
দেশে জঙ্গি সাপ্লাইয়ের ঠিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সইফ আলি খানের ওপর হামলায় বাংলাদেশি নাগরিকের যোগ মিলতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জায়গা না দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন। অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাঁচাতে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে কাঁটাতার না থাকায় শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের ক্ষতি হচ্ছে।
বাংলাদেশের উস্কানি রুখতে সীমান্তের মানুষজন রাস্তায় নেমেছেন। সেখান মানুষজনই উদ্যোগী হয়েছে কাঁটাতারের বেড়া দিতে।








