
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে দুর্নীতির স্কুটি চালাচ্ছেন। এক্স পোস্টে এভাবেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাহুল গান্ধী এক্স পোস্টে লিখেছেন নরেন্দ্র মোদী দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন। যা সম্পূর্ণ দুর্নীতি বিজ্ঞান অধীনে। আর সেটাই তিনি এখন সকলকে পড়াচ্ছেন। তিনি আরও জানান, অভিযান চালিয়ে চাঁদা আদায় করে কীভাবে বিতরণ করতে হয় তা বিজেপি জানে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এজেন্ট বানিয়ে জামিন ও জেল খেলা করছে গেরুয়া শিবির। অন্যদিকে বিজেপি দুর্নীতিগ্রস্তদের আখড়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে রাহুল। পাশাপাশি ইন্ডিয়া জোট সরকারে এলে সমস্ত দুর্নীতি বন্ধ হবে বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস নেতা।
