দেশে শুরু অষ্টাদশ লোকসভা নির্বাচন

0
227
Eighteenth Lok Sabha election has started in the country
Eighteenth Lok Sabha election has started in the country

দেশে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাত দফা ভোট-পর্বের প্রথম দফায় শুক্রবার ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে ১০২টি আসনে।

এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িও। লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবক’টিতেই ভোটগ্রহণ চলছে এই দফায়।অন্যদিকে, ভোট শুরুর ঠিক আগেই এক্স হ্যান্ডলে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে।গরমকে উপেক্ষা করেই বৃহত্তম গণতন্ত্র উৎসবে সামিল হয়েছেন নাগরিকরা।প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার আট মন্ত্রী, নিতিন গডকড়ী, কিরেণ রিজিজু, ভূপেন্দ্র যাদব, সর্বানন্দ সোনওয়াল, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, সঞ্জীব বালিয়ান এবং এল মুরুগান।বেশ কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন ভোটযুদ্ধে। প্রথম দফায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দু’টি করে আসনে ভোটগ্রহণ চলছে। একটি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে ছত্তীসগঢ়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু-কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে। এদিন আউটার মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার ১৫টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি, বিহারের চার, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছয়, উত্তরপ্রদেশের আট আসন, রাজস্থানের ১২ আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই দফায় সবচেয়ে বেশি ভোটগ্রহণ হবে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের রাজ্যে ৩৯টি লোকসভা আসনের সবগুলিতেই ভোটগ্রহণ হচ্ছে প্রথম দফায়। মণিপুরের পাশাপাশি ছত্তীসগঢ়ের মাওবাদী উপদ্রুত অঞ্চলেও ভোটের দিন হিংসার আশঙ্কায় বিপুল পরিমাণ নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন