দেশে শুরু পঞ্চম দফার ভোটগ্রহণ 

0
188
The fifth phase of voting has started in the country
The fifth phase of voting has started in the country
দেশে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্ব।সোমবার দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে চলছে এই পর্বের ভোটগ্রহণ।
তারমধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে সাত আসন আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি  রয়েছে।পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশের ১৪ টি, মহারাষ্ট্রে ১৩টি, বিহারে পাঁচটি, ওড়িশায় পাঁচটি, ঝাড়খণ্ডের তিনটি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি জম্মু-কাশ্মীরের একটি এবং লাদাখ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে।অন্যদিকে, প্রতিবারের মতো এবারও দেশবাসীকে ভোটদানে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিকে, পঞ্চম দফায় সকলের নজরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজনাথ সিংয়ের মতো হেভিওয়েট প্রার্থীরা।রায়বরেলী আসন থেকে এবার রাহুল গান্ধীকেই প্রার্থী করেছে কংগ্রেস।এছাড়াও অমেঠিতে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, পীযূষ গয়ালদেরও ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা।পঞ্চম দফার উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন যৌন হেনস্থায় অভিযুক্ত বিদায়ী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের পুত্র করণভূষণ সিং। ২৬/১১ সন্ত্রাস মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমকেও এবার বিজেপি প্রার্থী করেছে।জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বারামুলায় লড়ছেন।আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের  কন্যা রাগিণী প্রার্থী হয়েছেন সারণ লোকসভা কেন্দ্রে।