
কংগ্রেস ৬০ বছরে দেশের জন্য যা করতে পারেনি, তিনি মাত্র ১০ বছরে তা করে দেখিয়েছেন। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার অসমের নলবাড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ৫০০ বছরে এই প্রথমবার প্রভু রাম নিজের বাড়িতে জন্মদিন পালন করছেন। ফলে এই দিনটি দেশবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।বর্তমানে উত্তর-পূর্ব সহ গোটা দেশ নরেন্দ্র মোদীর গ্যারান্টির সাক্ষী। কংগ্রেস শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতে শুধুমাত্র সমস্যার সৃষ্টি করেছে। কিন্তু বিজেপি উত্তর-পূর্বকে সম্ভাবনার উৎসে পরিণত করেছে। কংগ্রেস বিচ্ছিন্নতাবাদে ইন্ধন জোগায়। আর নরেন্দ্র মোদী শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, তিনি গ্যারান্টি দিয়েছেন যে ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা আয়ুষ্মান যোজনার অধীনে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সার সুবিধা পাবেন। কোনও বৈষম্য ছাড়াই তিনি তাদের চিকিৎসা পরিষেবা দেবেন।
