দেশ ছাড়লেন শেখ হাসিনা

0
349
Sheikh Hasina left the country
Sheikh Hasina left the country

বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা ছিল।পরে তা পিছিয়ে, বিকেল সাড়ে ৪টায় ভাষণের সময় নির্ধারণ করা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর ,আইএসপিআর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।ইএসপিআর বলেছে, সেনাপ্রধান বক্তব্য না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করতে বলা হয়। সেনাপ্রধান এমনটাই অনুরোধ করেছেন।এদিকে আজ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত তিনদিনের সাধারণ ছুটি চলছে। একইসঙ্গে গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে।