
ট্যাংরাকাণ্ডে দে ব্রাদার্স ও ছেলের চিকিৎসার বিল ৫ লাখ ছাড়িয়েছে। শনিবার দুপুরে বেসরকারি হাসপাতাল থেকে বড় ছেলে প্রণয় দে এবং তাঁর ছেলে প্রতীপকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও জটিলতা তৈরি হয়েছে।
পুলিশের তরফে এনআরএস হাসপাতালে নিয়ে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা থাকলেও দে ভাইদের শ্বশুরবাড়ি, বন্ধুবান্ধব কিংবা অন্য আত্মীয়স্বজনদের উদাসীনতায় কার্যত পুরো বিষয়টিই ভেস্তে গিয়েছে। হাসপাতালসূত্রে খবর দুর্ঘটনার পর দে ভাইদের দেখতে একজন মাত্র বন্ধু এসেছিলেন। কিন্তু এখন তিনিও যোগাযোগ রাখতে অস্বীকার করছেন। ফলে হাসপাতালের বিল কে মেটাবে তা নিয়ে কার্যত ধন্ধে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে খুনের মামলা দায়ের হলেও নির্দিষ্ট কারও নাম নেই তাই গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টিও এখনও স্পষ্ট নয়।
এদিকে ছোট ভাই প্রসূনের অবস্থা সঙ্কটজনক থাকায় এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে বলে খবর।








