দোল পূর্ণিমার আকাশে রক্তচাদ-র সাক্ষী রইল কলকাতা সহ রাজ্য। শহরে চাঁদ উঠেছে বিকেল ৫টা ৩৮ মিনিট নাগাদ। ওই সময়ে কলকাতা-সহ রাজ্যের আকাশ থেকে চাঁদের ৯১ শতাংশ লাল দেখায়। তার পরে ধীরে ধীরে লালচে ভাব কমতে থাকে। ৬টা ৪৭ মিনিটের পর থেকে ধীরে ধীরে চাঁদের একটা দিক উজ্জ্বল হয়েছে। এর পরে উপছায়া থেকে চাঁদ বেরিয়ে যায় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। তখন ঝলমলে দেখিয়েছে পূর্ণিমার চাঁদকে।
গ্রাম থেকে শহর
News & Much More
