দোলে রঙিন রাজনীতিক থেকে সেলেব্রিটিরা

0
57
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
২০২৬ বিধানসভা ভোটের আগে রাজনীতি সরিয়ে রংয়ের উৎসবে রঙিন বঙ্গের নেতা-নেত্রীরা। বাম-কংগ্রেস-তৃণমূল-বিজেপি মিলে মিশে একাকার। হিন্দুস্তান পার্কে বসন্ত উৎসবে গানের তালে তালে স্থানীয়দের সঙ্গেই স্টেপ মিলিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
অন্যদিকে এত দিন রাসবিহারী এলাকায় জনসংযোগে দেখা যেত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। দোলের তিনি গলায় গাঁদার মালা, গালে আবির ছুঁইয়ে ঘুরছেন বালিগঞ্জের পথে পথে। লেকটাউন শ্রীভূমি এলাকায় লাল পাঞ্জাবি পরে রঙিন হলেন রাজ্যের আরও এক মন্ত্রী সুজিত বোস। দোলে পরিবার ও পড়শিদের সঙ্গে রং খেললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানান তিনি। রঙে জমজমাট সন্তোষ মিত্র স্কোয়্যার, রঙিন সজল ঘোষ।
পাশাপাশি শাসকদলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা জ্যোতিপ্রিয় মল্লিক সবাই রঙে রঙিন হয়েছেন। এদিকে, রঙে রঙিন আয়ে উঠেছে রণজয়-শ্যামপ্তি। পাশাপাশি রয়েছেন সুরকার নীলও।