দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় তৃণমূল, পরিবারের সঙ্গে কথা সৌগতদের

0
200
DOSIR DRISTANTOMULAK SHASTI CHAY TMC PORIBARER SONGE KOTHA SOUGATA DER
DOSIR DRISTANTOMULAK SHASTI CHAY TMC PORIBARER SONGE KOTHA SOUGATA DER

সোদপুর নাটাগড়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ সৌগত রায়। ছিলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

শুক্রবার রাত থেকে পরিবারের পাশে থেকেছেন এলাকার বিধায়ক নির্মল ঘোষ। সৌগত রায় বলেছেন মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। এজেন্সি তদন্ত করলেও আপত্তি নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সৌগত রায় আরও বলেছেন কলকাতা পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে আরও কেউ জড়িত থাকতে পারে। সাংসদ সৌগত রায় আরও বলেছেন এই পরিবার সবারই পরিচিত। স্বান্তনা দেওয়ার ভাষা নেই। দোষীদের শাস্তি হোক। হাসপাতালে বাইরের লোকজনের অনাধিকার প্রবেশ কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেবিষয়ে আরও কড়া হতে হবে। বাইট: সৌগত দোষীর এমন শাস্তি হোক যাতে দৃষ্টান্ত হয়ে থাকে। এমনটাই চাইছেন মেয়র ফিরহাদ হকিম। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী নিজেই কড়া পদক্ষেপের গ্রহণের কথা বলেছেন। আন্দোলনরত চিকিৎসকদের পাশে থেকেও মেয়র ফিরহাদ হাকিম আবেদন করেছেন রোগীরা যাতে অসুবিধেয় না পড়েন সেদিকটা যেন দেখেন চিকিৎসকরা।