দ্বন্দ্ব ভুলে উত্তর দখলে রাখতে সুদীপ-কুণালকে টিপস মমতার

0
223
BANGLA A BOJHAPORAR VOTE BJP CPM CONGRESS ER MAMATA 1
BANGLA A BOJHAPORAR VOTE BJP CPM CONGRESS ER MAMATA 1
দ্বন্দ্ব ভুলে উত্তর কলকাতা আসন জিততে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর কলকাতায় মিছিল শেষে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের সঙ্গে কয়েক মিনিট আলাদা কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে তিক্ততার প্রেক্ষিতে তৃণমূল নেত্রী বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। কুণাল ঘোষ বলেছেন দলনেত্রী নির্দেশ দিয়েছেন উত্তর কলকাতা আসনটি জেতার জন্য যা যা করণীয় তা করতে। দুই নেতাকেই বিষয়টি দেখে নিতে বলেছেন। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মার্জিন কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা বলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দ-র বাড়ি পর্যন্ত রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে ছিলেন কুণাল ঘোষও।