
দ্বিতীয় দফা ভোটের দিনে মালদা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর মালদা কেন্দ্রের ওল্ড মালদার সাহাপুর অঞ্চলের নিত্যানন্দপুর মাঠে প্রচার করবেন নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। হেলিকপ্টারের ট্রায়াল রানও করা হয়েছে। বায়ুসেনার কপ্টারে ওল্ড মালদায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। এরপর নিত্যানন্দপুর মাঠে প্রচার সভায় যোগ দেবেন তিনি। মালদা উত্তরের বিজেপি প্রাথী খগেন মুর্মু এবং মালদা দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে প্রচার করবেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ দলীয় নেতৃত্ব।








