দ্বিতীয় দিনেও আবাসনে সেপটিক ট্যাঙ্কে মিলল দেহাংশ

0
317
80 crore of smuggling behind the MP murder
80 crore of smuggling behind the MP murder
দ্বিতীয় দিনেও আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল বাংলাদেশের এমপি-র দেহাংশ। ৪ কেজির পর ৬ কেজি।
মঙ্গলবারের পর নিউটাউনের সঞ্জীবা গার্ডেন আবাসনে বুধবারও দফায় দফায় তল্লাশি চালায় সিআইডির গোয়েন্দারা। শ্বাসরোধ করে খুনের পর দেহ টুকরো টুকরো করা কমোডে ফেলে ফ্ল্যাশ করা হয়েছিল বাংলাদেশের ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের দেহাংশ। ধৃতদের বয়ানের ভিত্তিতে নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি শুরু করে সিআইডি। সেখান থেকেই পরপর দুদিন তল্লাশিতে দেহাংশ, চামড়া ও চুল উদ্ধার হয়েছে। তবে এই দেহাংশ বাংলাদেশের সাংসদরেই কিনা তা জানতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি বা সিএফএসএল-এ পাঠানো হয়েছে। এদিকে ভাঙড়ের বাগজোলা খালেও বুধবারও ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজ চলেছে।