দ্বিতীয় দিনেও সাড়ে ৮ ঘন্টা জেরা অভিষেককে

0
19

বিধানসভার সই জালকাণ্ডে দ্বিতীয়বার সিআইডি-র ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে ৮ ঘণ্টার পর ভবানীভবন থেকে বেরিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। রবিবার বেলা ১২টার দিকে হাজিরা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই পৌঁছে ভবানীভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দুপুর সাড়ে ৩টের দিকে ভবানীভবনে পৌঁছন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। একই মামলায় তাঁকেও জেরা করবে সিআইডি।