দ্য ওয়ারিয়র্স আর ব্যাক, হুঁশিয়ারি মহুয়ার 

0
377
The Warriors are back be warned
The Warriors are back be warned

দ্য ওয়ারিয়র্স আর ব্যাক। ইন্ডিয়া জোটের মহিলা সাংসদদের সঙ্গে ছবি পোস্ট করে হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। প্রায় ৩০০ এনডিএ সদস্যের বিরুদ্ধে লোকসভায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী জোট ইন্ডিয়ার মিলিত শক্তি ২৩০ জন। যার অন্যতম স্তম্ভ, একাধিক বিশিষ্ট মহিলা সাংসদ।আর সেই মহিলা সাংসদদের সঙ্গে খোলামেলা আড্ডার ছবি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। সোমবার তাঁর এক্স হ্যান্ডলে ছবিতে দেখা গিয়েছে, মহুয়া মৈত্রের সঙ্গে রয়েছেন এনসিপি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, কংগ্রেস সাংসদ তামিলনাড়ুর কারুর আসন থেকে নির্বাচিত জ্যোতিমণি, ডিএমকে নেত্রী ও দক্ষিণ চেন্নাইয়ের সাংসদ থামিগাচি থঙ্গপান্ডিয়ান ওরফে সুমতি ও ডিএমকে নেত্রী কানিমোঝি। পাশাপাশি ২০১৯ ও ২০২৪ সালের ছবি দিয়ে মহুয়া মৈত্র ক্যাপশনে লিখেছেন, দ্য ওয়ারিয়র্স আর ব্যাক।অর্থাৎ যোদ্ধারা আবার ফায়ার এসেছেন। মহুয়া মৈত্র০ যাদের সঙ্গে ছবি দিয়েছেন, তাঁদের প্রত্যেকেই এবারে পুনর্নিবাচিত হয়েছেন।