দ্রুত তদন্ত শেষ করুক সিবিআই, মানববন্ধনে তৃণমূল, নেত্রীকে কৃতজ্ঞতাও

0
131

আর জি করকাণ্ডের দ্রুত তদন্ত করুক সিবিআই এই দাবিতে পথে নেমেছে মহিলা তৃণমূল। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের সম্মান জানানোয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

কলকাতায় বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ধর্মতলা পর্যন্ত মানববন্দন কর্মসূচি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, জ্যোৎস্না মান্ডিরা। তৃণমূলের ৩৫ টি সাংগঠনিক জেলায় ৫ কিলোমিটার করে মোট ১৭৫ কিলোমিটার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় মানবন্ধন কর্মসূচি পালন করেছেন মহিলা তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন ২০১১-য় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের সম্মান দিয়েছেন। তাই তাঁদের কর্মসূচির নাম দেওয়ার হয়েছে আমার হাত, তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে।