‘দ্রোহের কার্নিভাল’ থেকে অশান্তি, ১৬৩ ধারা জারি পুলিশের

0
217
দ্রোহের কার্নিভাল থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কায় জমায়েত নিষিদ্ধ করতে ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ।
১৫ অক্টোবর এক দিনের জন্য রানি রাসমণি অ্যাভেনিউ এবং আশ পাশের এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। সোমবার রাতে এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার স্বাক্ষরিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় একসঙ্গে চার জনের বেশি কেউ জড়ো হতে পারবেন না। লাঠি বা কোনও অস্ত্র নিয়েও ঘোরা যাবে না। পাশাপাশি কোনও ধরনের মিছিল, সভা, ধর্না, জমায়েত বা বিক্ষোভও প্রদর্শন করা যাবে না ১৬৩ ধারা জারি থাকা এলাকায়।
রেড রোডে পুজোর কার্নিভাল। শুরু বিকেল সাড়ে চারটে থেকে। প্রায় একই সময়ে রানি রাসমণি রোডেও  দ্রোহের কার্নিভাল-র ডাক দেওয়া হয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব