ধনেখালিতে বিক্ষোভের পিছনে অসীমা পাত্র, দাবি হুমায়ুনের

0
122

হুগলির ধনেখালিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েছিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির।এই ঘটনায় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর হাত রয়েছে বলে দাবি করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। বুধবার ধনেখালি যাওয়ার পথে হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। হুমায়ুন কবিরের দাবি বিধায়ক অসীমা পাত্র-র ঘনিষ্ঠ মদ্যপ অবস্থায় এমন কাজ করেছে। তাঁকে বিজেপির দালাল বলা হয়েছে।