তৃণমূলের ২১ জুলাইয়ের ভিড় আদতে রোহিঙ্গা, চোরেদের। উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান কর্মসূচি থেকে এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের একাধিক নেতারা গরু পাচার, কয়লা পাচার সহ নানা আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে রয়েছেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু খোঁচা দিয়ে বলেছেন, আজ বর্তমানে পশ্চিমবঙ্গে কোথাও গরু বা কয়লা পাচার হয়নি। গাছ-কাঠ চুরি বন্ধ, কাপড়জামা শুকোতে দিতে পারছেন। কারণ এসব নিয়ে পালানোর লোক নেই। সবাই ধর্মতলায় জোড়ো হয়েছে ডিম-ভাত কর্মসূচিতে।
গ্রাম থেকে শহর
News & Much More
