ধর্মতলার অনশন মঞ্চে ১২ ঘণ্টা না খেয়ে সিনিয়ররাও

0
171

ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারের সঙ্গেই ১২ ঘণ্টা না খেয়ে কাটাবেন সিনিয়ররাও। সপ্তমীর সকালে ধর্মতলার অনশনমঞ্চে বসেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-র প্রতিনিধিরা।

বুধবার রাতে স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিষ্ফলা হয়েছে। কোনও দাবিরই কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ করেছেন। বৈঠক থেকে বেরিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশন বৃহস্পতিবার ৬ দিনে পড়েছে। অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এবার প্রতীকী অনশনে বসেছেন সিনিয়র ডাক্তাররা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশনমঞ্চে না খেয়েই কাটাবেন তাঁরা। অনশন মঞ্চ থেকেই সিনিয়রা বলেছেন অনেক বছর ধরে দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত। এবার সমূলে বিনাশের সময় এসেছে।