ধর্মতলার মঞ্চে এবার প্রতীকী অনশনে সেলিব্রিটিরা

0
152

ধর্মতলায় মঞ্চে এবার প্রতীকী অনশনে সেলিব্রিটিরা। অনশনের ১৫ তম দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকতে একদিনের প্রতীকী অনশনে বসেছেন চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, বিদীপ্তা চক্রবর্তী, পরিচালক বিরসা দাশগুপ্তরা।

শিল্পীরাও বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হবে ততক্ষণ জুনিয়র ডাক্তারদের পাশে তাঁরাও থাকবেন।

তাঁরা আরও বলেছেন জুনিয়র ডাক্তাররা শুধু নিজেদের জন্য লড়াই করছেন না সাধারণ মানুষেরও সুরক্ষা, নিরাপত্তার জন্য লড়াই চালাচ্ছেন। তাই তাঁদের আন্দোলনের পাশে থাকাটা খুবই জরুরি। তাঁরা আরও বলেছেন জুনিয়ররা যে দাবি তুলেছেন সেই দাবি তো সরকারেরই দেখা উচিত। দুর্নীতি যখন সামনে এসেছে তখন সরকারেরই তো পদক্ষেপ করা উচিত ছিল। তাঁরাও চান মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে এসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলুন।