
বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করলেও ধর্মীয় স্থানগুলোর উন্নয়নে কোনও নজর নেই। নাম না করে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্ষোভের সুরে বলেছেন প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ধর্মকে মানেন না, দুর্গাপুজো করতে দেয় না। বিজেপির নাম না করেই মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেছেন স্বামীজিকে নিয়ে রাজনীতি করে অথচ স্বামীজির বাড়ি অধিগ্রহণের সময় দেখা পাওযা যায় না। স্বামীজির বাড়ি থেকে মায়ের বাড়ি, দক্ষিণেশ্বরে ঘুরে গেলেও সেখানকার উন্নয়নে নজর দেয় না।
স্কাইওয়াকও বানিয়েছে রাজ্য সরকারই। দক্ষিণেশ্বর, তারাপীঠ থেকে কালীঘাট সব ধর্মীয় স্থানেরই উন্নয়ন করেছে তার সরকার।
ছবি সৌজন্যে :ফেসবুক
