ধর্ষক-খুনি’কে নিয়ে বিক্ষোভ,শেষে বিআর সিংহে পরীক্ষা

0
159
Protests against the rapist murderer BR Singhs trial at the end
Protests against the rapist murderer BR Singhs trial at the end

আরজি কর-কাণ্ডে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েও স্বাস্থ্যপরীক্ষা করাতে গিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরতে হল সিবিআইকে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল জোকার দিকে।

জোকা ইএসআই হাসপাতালে কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে চিকিৎসকদের একাংশের। জোকার দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে, তখন আন্দোলনের তেজ আরও বাড়ে। এমন অবস্থায় জোকা ইএসআই যাওয়ার আগেই মাঝপথে গাড়ি ঘুরিয়ে নেয় সিবিআই।এর পর অভিযুক্তকে নিয়ে কমান্ড হাসপাতালে যান সিবিআই অফিসাররা। কিন্তু সেখানেও হয় নি আরজি কর-কাণ্ডে ধৃতের স্বাস্থ্যপরীক্ষা।যদিও কমান্ড হাসপাতালে কী কারণে তাঁর শারীরিক পরীক্ষা হয়নি,তা স্পষ্ট নয়। শেষে ভারতীয় রেলের বিআর সিংহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও জোকা ইএসআই হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, অভিযুক্তকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়ার ভাবনার সঙ্গে তাঁদের বিক্ষোভের কোনও যোগ নেই।আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তাঁরা আগে থেকেই প্রতিবাদ, আন্দোলন চালাচ্ছেন হাসপাতাল চত্বরে। যে সময়ে জোকার দিকে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় আন্দোলনের তেজ কিছুটা বেড়েছিল, এ কথা অবশ্য মানছেন জোকা ইএসআইয়ে আন্দোলনরতদের একাংশ। তবে অভিযুক্তকে নিয়ে জোকা ইএসআইতে প্রবেশ করতে দেওয়া হবে না, এমন কোনও দাবি তাঁরা করেননি বলেই জানাচ্ছেন আন্দোলনকারীরা। উল্লেখ্য মঙ্গলবারই আরজি কর-কাণ্ডে সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাই কোর্ট। রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র হস্তান্তর হয়েছে। সকালে অভিযুক্তকেও নিজেদের হেফাজতে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।