ধর্ষণের অভিযোগে কাকদ্বীপে গ্রেফতার বিজেপির যুব নেতা

0
250

বধূকে ধর্ষণের অভিযোগে কাকদ্বীপে বিজেপিযুব নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে নির্যাতিতার স্বামী ভিনরাজ্যে কাজ করেন।

দুই শিশুকে নিয়ে একাই বাড়িতে থাকেন। অভিযোগ স্থানীয় বিজেপি নেতা মাঝেমধ্যেই মহিলাকে কুপ্রস্তাব দিতেন। সাড়া না দেওয়ায় মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

কাকদ্বীপ থানায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে লাল্টু দাস নামে বিজেপির যুব নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযুক্ত তাদের দলের নন, বলে জানিয়েছে বিজেপি।

ছবি সৌজন্যে : নিজস্ব